ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ‘জেন-জি’দের ডাকে আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু।
বুধবার (১৫ অক্টোবর) দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ।
‘জেন-জি’দের ডাকে রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এছাড়া বিভিন্ন স্থানে করা হয় অগ্নিসংযোগ।
এ সময় নিজ দেশের রাজনীতিবিদদের রেপিস্ট আখ্যা দেন আন্দোলনকারীরা। অপরদিকে, বিক্ষোভ দমাতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।
মাত্র ছয়দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জেরি। এর আগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা। সেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

মন্তব্য (০)