• সমগ্র বাংলা

পাবনায় হাত ধোয়া দিবসে প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

হাত ধোয়ার নায়ক হোন এ প্রতিপাদ্যে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম, আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ পারভেজ লিখন ও উপ-সহকারী প্রকৌশলী আলামিন হোসেন প্রমূখ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান জানান, আফ্রাতপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রীর মাঝে হাত ধোয়ার কৌশল শিখানো হয়। যার পরিপ্রেক্ষিতে তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অবগত হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo