• লিড নিউজ
  • শিক্ষা

চাকসু হবে জাতীয় নির্বাচনের রিহার্সাল: চবি উপাচার্য

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি রিহার্সাল হিসেবেও কাজ করবে।

‎বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

‎উপাচার্য বলেন, ‘সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে আমরা সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। এটা শিক্ষার্থীদের নির্বাচন, তাদেরই ইচ্ছায় অনুষ্ঠিত হচ্ছে। প্রচারণার সময় চমৎকার পরিবেশ বজায় ছিল, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাই কোড অব কনডাক্ট মেনে অংশ নিয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় রেখেই পুরো প্রক্রিয়া সাজিয়েছি। পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। ক্রস চিহ্নের পরিবর্তে বৃত্ত ভরাটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো জটিলতা না হয়।’

‎দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট হচ্ছে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

‎প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম, শিক্ষক ও কর্মচারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo