• আন্তর্জাতিক

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করল সৌদি আরব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, সিসাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
‎
‎পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করেছে কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
‎
‎সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
‎
‎নতুন বিধান অনুযায়ী সিগারেট, সিসা, ই-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রয়কারী সব দোকানকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। দোকান স্থাপনের ক্ষেত্রে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক।
‎
‎এসব দোকান নগর এলাকার বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে এবং দোকানের আয়তন ন্যূনতম ৩৬ বর্গমিটার হতে হবে।

মন্তব্য (০)





image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

১

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

২

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৪

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৫

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

  • company_logo