• শিক্ষা

‎মাঝরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ যা নিয়ে

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

‎রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

‎নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎এসি জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সম্ভবত শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে থাকা দোকানগুলো সরিয়ে সেখানে চায়ের দোকান বসাতে চেয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। 

‎তিনি আরও বলেন, রাতে পর্যাপ্ত পুলিশ না থাকায় অতিরিক্ত ফোর্স ডাকা হয় এবং রাত আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎শাহনেওয়াজ হোস্টেলের আবাসিক শিক্ষার্থী রিয়াজ আহমেদ বলেন, রাত দেড়টার দিকে দেখি আমাদের কয়েকজনকে ঢাকা কলেজের শিক্ষার্থী মারধর করছে। আমরা সেখানে গেলে দেখি তারা ককটেল বিস্ফোরণ করেছে।

‎রিয়াজ আরও জানান, পরে আরও কয়েক দফা ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘হামলা চালানোর চেষ্টা’ করে।

‎ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে এসি জাহাঙ্গীর আলম বলেন, বিস্ফোরণটি ককটেলের কি না তা নিশ্চিত হওয়া যায়নি; সম্ভবত পটকা জাতীয় কিছু ছিল।

‎সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার পর শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় এবং ‘আমার হলে ককটেল, প্রশাসনের নাকে তেল’ শ্লোগান তোলেন। পরে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ও ডাকসু নেতারা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায়।

‎নিউমার্কেট জোনের এসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ

নিউজ ডেস্কঃ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২...

image

‎৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্...

image

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং একাডেম...

image

‎ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রীয় কারিকুলাম মানতে হবে:...

নিউজ ডেস্কঃ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রের মৌলিক ক...

image

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে ম...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করত...

  • company_logo