• শিক্ষা

‎সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ পালন করবেন তারা। তাদের দাবি, বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে।

‎শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।

‎তারা বলেন, এই ২৪-২৫ এ যে আন্দোলন শুরু হয়েছে, সেটা শুধু দাবি নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই। রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এমন সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি। আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত।

‎তারা আরও বলেন, দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন করে আসছি তাই দ্রুত সময়ে মধ্যে অধ্যাদেশ জারি করলে আমরা শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারব। যেহেতু এখনো এমন কিছু হয়নি তাই আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে আছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আবারও নতুন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।

‎শিক্ষার্থীদের আশা, যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে রাষ্ট্র তাদের সহায়তা করবে।

মন্তব্য (০)





image

‎জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

ইউনেস্কো স্বীকৃতি পেল বাংলাদেশের সিধুলাই স্বনির্ভর সংস্থা...

পাবনা প্রতিনিধিঃ উদ্ভাবনী সৌরশক্তি চালিত ভাসমান বিদ্যাল...

image

প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নৃত্যকলাসহ চার বিষয়

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে সংগী...

image

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

নিউজ ডেস্ক : আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নক...

image

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ...

  • company_logo