ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি। বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের পাঠানো হয়।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ দূতাবাস জানায়, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস ও লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকরা ইতোপূর্বে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীতে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে এবং অভিবাসীদের অনুকূলে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে। এই প্রক্রিয়ায় দূতাবাস লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্...
নিউজ ডেস্ক : রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ...
নিউজ ডেস্ক : দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্র...
নিউজ ডেস্ক : দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়...

মন্তব্য (০)