• লিড নিউজ
  • জাতীয়

ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির পূর্বাভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশকিছু জায়গায় তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (১০ অক্টোবর) বিডব্লিউওটি গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও এর আশেপাশের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া অন্য স্থানগুলোসহ রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, আগামী ১২ অক্টোবর থেকে উত্তরাঞ্চলসহ দেশের অনেক স্থানে বৃষ্টি কমে যাবে। শুধু দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং এর সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় ১৫ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে।

 

মন্তব্য (০)





image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

image

‎বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

image

প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টা...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সাল...

image

বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে: বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফ...

  • company_logo