• আন্তর্জাতিক

‎আফগান সীমান্তে সংঘর্ষ, ১১ পাকিস্তানি সেনা নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অস্ত্রধারীদের গুলি ও বোমা হামলায় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ ১১ সদস্য নিহত হয়েছেন।  ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)।
‎
‎পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওরাকজাই জেলার আফগান সীমান্ত এলাকায় আগে থেকেই টিটিপির সন্ত্রাসীরা ওঁত পেতে ছিলো। সামরিক বাহিনীর গাড়িটি কাছাকাছি আসলে ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা।
‎
‎বন্দুক হামলার কিছুক্ষণের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমারও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এতে দুই কর্মকর্তাকে বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। বাকি সেনা সদস্যদের বহনকারী আরেকটি গাড়িও এসময় হামলার শিকার হয়।
‎
‎এক বিবৃতিতে পাকিস্তান সেনবাহিনীর আন্তঃসংযোগ দফতর আই.এস.পি.আর জানিয়েছে, হামলার শিকার সেনা কর্মকর্তা ও সদস্যরা একটি অভিযান শেষ করে ফিরছিলেন। যে অভিযানে টিটিপির ১৯ জন নিহত হয়। ওই অভিযানের জবাবে সেনা সদস্যদের গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠীটি।
‎
‎সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে নিরাপত্তাবাহিনীর সাহসিকতার প্রশংসাও করেছেন তিনি।

মন্তব্য (০)





image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

১

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

২

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৪

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৫

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

  • company_logo