ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার ১০ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ, চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এর আগে আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তবে, পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও বলেন, ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় ৫ দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল তাকে। তবে ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে ছয়জন নিহত হন। তারা হলেন: শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...
নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...
নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...
নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

মন্তব্য (০)