• লিড নিউজ
  • জাতীয়

‎কারা সেফ এক্সিট চায়, নাহিদকেই স্পষ্ট করতে হবে: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) নিতে ইচ্ছুক কারা, তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।‎

‎সম্প্রতি নাহিদ ইসলাম উপদেষ্টাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ‘সেফ এক্সিটের’ চিন্তা করার অভিযোগ তুলেছিলেন।

‎উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলেন, দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাইনি। আগামীতেও দেশে থাকব।

‎তিনি জোর দিয়ে বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়। অর্থাৎ, সুনির্দিষ্টভাবে কোন কোন উপদেষ্টা নিরাপদ প্রস্থানের কথা ভাবছেন, তার নাম প্রকাশ করতে হবে নাহিদ ইসলামকে।

‎অন্য এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ মূলত আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

‎উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং তারা নিজেদের জন্য নিরাপদ প্রস্থানের চিন্তা করছেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান এই বক্তব্যের পরই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

মন্তব্য (০)





image

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলো...

১

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...

image

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কম...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী ...

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...

image

স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতাল...

৫

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

  • company_logo