• জাতীয়

‎মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

‎রাজধানী মালেতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন ড. নাজমুল। সোমবার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

‎এতে আরও বলা হয়, রোববার প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের উপস্থিতিতে প্রথাগত সাংস্কৃতিক শোভাযাত্রা ‘হাইকোলহু’ সহকারে মালদ্বীপ জাতীয় নতুন হাইকমিশনারকে রিপাবলিক স্কয়ার থেকে প্রেসিডেন্টের কার্যালয়ে নেওয়া হয়। এটি দেশটির ঐতিহ্যবাহী অভ্যর্থনার অংশও।

‎সেখানে প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেন ড. নাজমুল ইসলাম। পরে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

‎তারা দু’দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা দৃঢ় আন্তরিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের দীর্ঘ ইতিহাস গুরুত্বসহকারে উল্লেখ করেন।

‎বৈঠকে উভয় পক্ষ কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

‎বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়...

image

‎চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁ...

image

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনু...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্...

image

‎প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহয...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক...

  • company_logo