• লিড নিউজ
  • জাতীয়

খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হবে: ভূমি সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ বলেছেন, খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয়। ভূমি সংস্কার ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায়ও খাসজমি বড় ভূমিকা রাখে।

‎রোববার (৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে খাসমহাল সুরক্ষা বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে ভূমি সচিব এসব কথা বলেন।

‎ভূমি সচিব বলেন, খাসমহাল রাষ্ট্রীয় সম্পদের অংশ। এই ভূমি ভূমিহীনদের মধ্যে বণ্টন, সরকারি প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অপরিহার্য। বাংলাদেশের ভূমি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খাসমহাল। খাসমহাল ব্যক্তি মালিকানার আওতার বাইরে।

‎ভূমি সচিব আরও বলেন, খাসমহালের অনেক অংশ দখল, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে রাষ্ট্রীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে। তাই খাসমহাল সুরক্ষা এখন সময়ের দাবি। খাসমহালভুক্ত লিজকৃত ও হস্তান্তরকৃত জমি সংক্রান্ত প্রশাসনিক, আইনি ও কারিগরি নানা জটিলতায় এসব জমি ব্যবস্থাপনা প্রায়ই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

‎সিনিয়র সচিব বলেন, খাসমহালের সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে সরকার, প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। খাসমহাল সুরক্ষা কেবল ভূমি রক্ষার বিষয় নয়, এটি ন্যায্যতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত।

‎সালেহ আহমেদ বলেন, আমরা সবাই মিলে খাসমহালকে রক্ষা করি জনগণের কল্যাণে, দেশের উন্নয়নে। খাসহালভুক্ত লিজকৃত বা হস্তান্তর জমির জটিলতা শুধু আইনি নয়, এটি একটি সামাজিক ও প্রশাসনিক সমস্যা। এই জটিলতা নিরসনে সুশাসন, তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও কার্যকর সমন্বয় অপরিহার্য। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে, ভূমি বিরোধ কমবে ও টেকসই উন্নয়নের পথ প্রশস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়...

image

‎চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁ...

image

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনু...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্...

image

‎প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহয...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক...

  • company_logo