• আন্তর্জাতিক

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, যেদিক দিয়ে আঘাত হানবে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। শনিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যমে জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। 

যার মধ্যে রয়েছে মহারাষ্ট্রের মুম্বাই, রাইগাদ এবং রত্নগিরি। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ সতর্কতা জারি করা হয়।

সর্বশেষ খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়টি গুজরাটের দরকা উপকূল থেকে ৪২০ কিলোমিটার দূরে রয়েছে এবং ১৮ কিলোমিটার গতিতে এটি পশ্চিমদিকে সরছে। আগামী ৬ অক্টোবর এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে পুনরায় বাক নিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

আবহাওয়া বিভাগ বলেছে, আগামী ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও এটির প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাই সেখানকার মানুষকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

১

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

২

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৪

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৫

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

  • company_logo