• জাতীয়

‎রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানা গেল সম্ভাব্য তারিখ

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি।

‎সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, রমজানের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে দৃশ্যমান হবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটি অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা অসম্ভব হবে।

‎এই কারণে, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করে, রমজানের প্রথম দিন হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক গণনা অনুসারে, এটিই রমজানের সম্ভাব্য তারিখ।

‎আল জারওয়ান মধ্যপ্রাচ্যের রোজা এবং আবহাওয়া সংক্রান্ত কিছু পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্য বিশেষ করে আবুধাবিতে রোজা রাখার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিট হবে। এই সময়ে দিনের আলোর সময়কাল ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বৃদ্ধি পাবে।

মন্তব্য (০)





image

‎চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁ...

image

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনু...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্...

image

‎প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহয...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক...

image

‎দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন,...

  • company_logo