• জাতীয়

‎শহিদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সৈনিক আহমদ রফিক

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সৈনিক আহমদ রফিক। আজ (শনিবার, ৪ অক্টোবর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায় তাকে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। মৃত্যুর আগে তিনি চিকিৎসা গবেষণায় ব্যবহারের জন্য তার দেহ মরণোত্তর দান করে গেছেন।
‎
‎একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক মাতৃভাষার জন্য যিনি সারাজীবন কলম আর চেতনার শক্তি দিয়ে লড়েছেন, তিনি ভাষা সৈনিক আহমদ রফিক। জীবদ্দশায় যে শহিদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, আজ সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলো তার মরদেহ।
‎
‎১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্ম নিয়েছিলেন আহমদ রফিক। পঞ্চাশের দশকের অগ্নিঝরা সে সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন, যারা সাহসের সঙ্গে বলেছিলেন— ‘আমার ভাষা আমার অধিকার।’
‎
‎সংগ্রামী জীবনে একাধারে তিনি ছিলেন চিকিৎসক, সাহিত্যিক, গবেষক এবং ভাষা আন্দোলনের এক অক্লান্ত যোদ্ধা। চিকিৎসা পেশার স্থির জগত ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের অস্থির অথচ অনিবার্য জগতে। সেখানেই ছিল তাঁর আত্মার ঠিকানা। শব্দের শক্তিকে ব্যবহার করেছেন সংগ্রামের অস্ত্র হিসেবে।
‎
‎রবীন্দ্র-চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য। ‘নির্বাসিতা নায়ক’, ‘শিল্প সংস্কৃতি জীবন’, ‘নির্বাচিতা রবীন্দ্রনাথ’—তার রচনাগুলো আজও পাঠকের মনে আলোকিতু প্রদীপ হয়ে জ্বলে। সে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা। তবে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা উচিৎ বলে জানান শুভাকাঙ্ক্ষীরা।
‎
‎ভাষার জন্য যিনি সারাজীবন কাটিয়েছেন, সে মানুষটি আজ নিজেই হয়ে ওঠেছেন ভাষার ইতিহাসের অংশ। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আহমেদ রফিকের।
‎
‎শহিদদের রক্তে রঞ্জিত বাংলা ভাষার ইতিহাসে তার নাম জ্বলজ্বল করবে চিরকাল। ভাষা সংগ্রামী রফিক আহমেদ নেই, কিন্তু তিনি আছেন আমাদের মাটির প্রতিটি কণায়, আমাদের মাতৃভাষার প্রতিটি উচ্চারণে। শহিদ মিনারের ইটের গাঁথুনির মতোই তিনি অমর হয়ে থাকবেন বাংলার হৃদয়ে।

মন্তব্য (০)





image

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় তরুণ সমাজকে আলো...

১

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...

image

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কম...

৩

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী ...

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...

image

স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতাল...

৫

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

  • company_logo