• লিড নিউজ
  • জাতীয়

‎মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি দেশের সরকারপ্রধানকে অশুভ ও বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে ভারতে। এটি একেবারেই অশোভন ও অসম্মানজনক। আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। আমাদের লক্ষ্য মানুষের প্রতি সর্বদা শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। যারা এ ধরনের কাজ করেছেন, তারা সংযম ও ভদ্রতার মর্যাদা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।

‎বুধবার (১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

‎ড. খালিদ হোসেন আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে তারা যেমন এগিয়ে, তেমনি সমাজের নেতৃত্বেও তারা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিকনির্দেশনায় মাদ্রাসার ছাত্ররা হবে অগ্রভাগের শক্তি।

‎জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছেলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, উদ্বোধক ছিলেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভুইয়া। এতে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আল্লামা শায়খ আবদুল ওয়াহহাব ভুইয়া।

‎অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিলেন।

মন্তব্য (০)





image

‎চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁ...

image

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনু...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্...

image

‎প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহয...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক...

image

‎দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন,...

  • company_logo