• লিড নিউজ
  • জাতীয়

প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী: কোস্টগার্ডের ডিজি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিজয়া দশমীর দিন নদী পথে প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল জিয়াউল হক।

‎বুধবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন জিয়াউল হক। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে।

‎বিসর্জনের সময় নৌকাতে যাতে অতিরিক্ত লোক না উঠানো হয় এবং যারা সাঁতার জানেন না তাদের নদীতে না নামার আহ্বান জানান জিয়াউল হক।

‎কোস্ট গার্ডের ডিজি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।

মন্তব্য (০)





image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

image

‎বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

  • company_logo