• জাতীয়

‎প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে এনসিপির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে নেয়া হবে।

‎তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ১৪৩টি দল আবেদন করে। সেখান থেকে প্রাথমিক পর্যায়ে ২২টি বাছাই করা হয়েছে। অনুসন্ধান শেষে এনসিপি ও জাতীয় লীগ প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে।’

‎সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘তিনটি দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। সেগুলো হলো-বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাসদ (শাহজাহান সিরাজ)।’

‎এছাড়াও আর ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলেও জানান তিনি। দলগুলো হলো-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্স), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।

‎অন্যদিকে তথ্য না দিতে পারায় ৭টি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব। দলগুলো হলো-ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।

মন্তব্য (০)





image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

image

‎বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

  • company_logo