ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসে কাতারে হামলা চালানোয় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম বিন জাবের আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান নেতানিয়াহু।
হোয়াইট হাউস সূত্র জানায়, ইসরাইলি হামলায় কাতারের একজন নাগরিক নিহত হওয়ায় ফোনকলে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।
পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এ ধরনের হামলা আর চালানো হবে না বলেও কাতারের প্রধানমন্ত্রীকে জানান তিনি। গেলো ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় হামাসের লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালায় ইসরাইল। এতে কাতারের নাগরিক ছাড়াও নিহত হয় হামাসের পাঁচ সদস্য।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

মন্তব্য (০)