• লিড নিউজ
  • জাতীয়

বছরে ২ কোটি টন খাদ্য নষ্ট, কার্যকর পদক্ষেপের তাগিদ উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশে প্রতিবছর প্রায় ২ কোটি ১০ লাখ টন খাদ্য নষ্ট হয়। অথচ এখনো ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদা আখতার।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ডেনমার্ক দূতাবাস ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ফারিদা আখতার বলেন, কৃষকরা পরিশ্রম করে উৎপাদন করলেও সংরক্ষণ, অবকাঠামো ও ন্যায্য দামের অভাবে বিপুল খাদ্য অপচয় হয়। দুধ, ডিম, মাছসহ নিত্যপণ্যে পরিবহন ও কোল্ড স্টোরেজ ব্যবস্থার দুর্বলতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। সামুদ্রিক মৎস্যেও অবৈধ জাল ও অপচয়ের কারণে মজুদ হুমকিতে পড়ছে।

 

তিনি বলেন, শহরে রেস্টুরেন্ট ও স্বচ্ছল শ্রেণির মানুষের মধ্যে খাদ্য অপচয় ভয়াবহ আকার ধারণ করেছে। এই প্রবণতা রোধে সচেতনতা ও নীতিমালা প্রণয়নের তাগিদ দেন তিনি।

 

সরকার একা সব করতে পারবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, মৎস্য ও পোলট্রি খাতে বেসরকারি খাতের অবদান রয়েছে। ভবিষ্যতেও সমন্বয়ের মাধ্যমে নিরাপদ, টেকসই ও অপচয়মুক্ত উৎপাদন নিশ্চিত করতে হবে। 

মন্তব্য (০)





image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

image

‎স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্...

নিউজ ডেস্কঃ বাজারদর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্...

image

‎বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্কঃ অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত...

  • company_logo