• আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতিসংঘে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনায় মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মতে, এর মাধ্যমে প্রমাণ হয়েছে বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়েছে ইসরাইল।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

তিনি বলেন, ‘আজ দুষ্ট জায়নিস্ট শাসনব্যবস্থাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও নিঃসঙ্গ শাসনব্যবস্থা।’

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। 

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করে খামেনি লিখেছেন, ‘শয়তান জায়নিস্ট রেজিম এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি।’

নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার আগেই বহু দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে যান। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলের গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই লাখ ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। 

সম্প্রতি ফাঁস হওয়া ইসরাইলি সামরিক গোয়েন্দা তথ্যেও দেখা গেছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের ৮০ শতাংশের বেশি ছিলেন সাধারণ নাগরিক।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে।

মন্তব্য (০)





image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

১

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

২

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

৩

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৫

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

  • company_logo