ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে।
জামায়াত আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, কিন্তু সেই পরিবেশ আমরা গত অর্ধশতাব্দীতেও তৈরি করতে পারিনি। বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে।
তিনি আরও বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেওয়া হবে না। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করেন। এজন্যই দেশের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা।
এ সময় জামায়াত আমির আরও বলেন, আয়না ঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)