• লিড নিউজ
  • জাতীয়

সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

‎পূর্বাভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

‎আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার অদূরে উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

‎মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

মন্তব্য (০)





image

‎চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁ...

image

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনু...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্...

image

‎প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহয...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক...

image

‎দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন,...

  • company_logo