ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এর আগে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে পরের সাত দিনে ৪৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।
গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...
নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...
নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

মন্তব্য (০)