• লিড নিউজ
  • শিক্ষা

চাকসু নির্বাচন: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

‎প্রকাশিত তালিকায় দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস রয়েছে।

‎নির্বাচন কমিশন বলছে, এটি চূড়ান্ত নয়। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থীতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎এছাড়া প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা নিজেরাও প্রার্থীতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে।

‎এর আগে, কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করে। তার মধ্যে জমা দেয় ৯৩১ জন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়ন পত্র জমা পড়ে

‎শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তি ও সার্বিক ফলাফল বিশ্লেষণ শেষে আগামীকাল বা পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছ নির্বাচন কমিশন।

‎এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ এখন পর্যন্ত অন্তত ১৩টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

‎উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo