• লিড নিউজ
  • জাতীয়

‎দুর্গাপূজা উপলক্ষে বুধবার মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে। এ ছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। 

‎রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

‎এ সময় মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদকসংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।

‎কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে কৃষক আলুর দাম পাচ্ছে না। তারা যদি আগামীতে আলু চাষ না করে তাহলে আলুর দাম বেড়ে যাবে।

মন্তব্য (০)





image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

  • company_logo