• আন্তর্জাতিক

এক কাপ কফির দাম ৮২ হাজার ৮৫৪ টাকা!

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। এ ব্র্যান্ডের প্রতি কাপ কফির দাম নেওয়া হচ্ছে ২ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা। রোস্টার্স ক্যাফে গত সপ্তাহে দুবাইর কেন্দ্রস্থলে তাদের আউটলেটে এ কফি বিক্রি শুরু করেছে। খবর খালিজ টাইমসের।

রোস্টার্স ক্যাফের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কনস্ট্যান্টিন হারবুজ বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি আমাদের কর্মীদের নিষ্ঠার জন্য সম্ভব হয়েছে এবং ব্যতিক্রমী কফি অভিজ্ঞতার গন্তব্য হিসেবে দুবাইয়ের ক্রমবর্ধমান খ্যাতিকে তুলে ধরে।

এই ক্যাফেটি তাদের বিভিন্ন আউটলেটে আরও বেশকিছু উচ্চমানের পানীয় পরিবেশন করে। তাদের মেনুর মধ্যে রয়েছে ১১০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬৪৫ টাকা) মূল্যের জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি এবং ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৮৬ টাকা) মূল্যের গোল্ড ক্যাপুচিনো। তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করে, যার মধ্যে ১৫০ গ্রামের দাম পড়ে ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৯৯ টাকা)।

মন্তব্য (০)





image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

১

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

২

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

৪

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

  • company_logo