ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ অভিযানে দুটি সিসা বার থেকে ১৫ কেজি সিসা জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে বনানীর আল গেসিনো ও হাবানা সিসা বারে একযোগে তল্লাশি চালানো হয়।
রাত ১০টায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
অভিযানে আল গেসিনো সিসা বার থেকে সাড়ে ১০ কেজি শিসা, ১০ প্যাকেট কয়লা এবং শিসা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসঙ্গে হাবানা সিসা বার থেকে সাড়ে ৪ কেজি সিসা জব্দ করা হয়।
এসময় হাবানা সিসাবার থেকে মিরাজ ও রিজভি নামের দুই ব্যক্তিকে আটক করে ডিএনসি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...
নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...
নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

মন্তব্য (০)