ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জকসু) রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে রোডম্যাপ প্রকাশ করা হয়।
মোট ৪৮ দিনের নির্বাচনি পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর, অর্থাৎ ১১তম দিনে ঘোষণা হবে তফসিল। ২৮তম দিনে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার পর এবারই প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে ছাত্রসংসদ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই জকসুর নীতিমালার আইনি ভিত্তি পাওয়া যাবে।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)