• আন্তর্জাতিক

‎প্যারিসে ৬ লাখ ইউরোর সোনা চুরি, নিখোঁজ অমূল্য ব্রেসলেট

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও জাদুঘরে সম্প্রতি একের পর এক চুরি ও নিখোঁজের ঘটনা ঘটছে। ফ্রান্সের প্যারিস ও মিশরের কায়রোতে ঘটে যাওয়া দুইটি বড় ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

‎ফরাসি দৈনিক লা পারিসিয়েন জানিয়েছে, প্যারিসের ঐতিহাসিক ন্যাশনাল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে প্রায় ছয় লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি ৬৩ লাখ টাকা) মূল্যের স্বর্ণের নমুনা চুরি হয়েছে। মঙ্গলবার সকালে নিরাপত্তাকর্মীরা ঘটনাটি টের পান।

‎চোরেরা একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ও ব্লোটর্চ ব্যবহার করে মিউজিয়ামে প্রবেশ করে। এর আগে গত জুলাই মাসে মিউজিয়ামের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা সাইবার হামলায় অকার্যকর হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, সেই দুর্বলতার সুযোগই নিয়েছে চোরেরা। যদিও এর বাজারমূল্য কয়েক লাখ ইউরো, তবে সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এর আসল মূল্য অমূল্য। এক মাসের মধ্যে ফ্রান্সের অন্য দুটি মিউজিয়ামেও চুরির ঘটনা ঘটেছে।

‎অন্যদিকে, মিশরের কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামের রেস্টোরেশন ল্যাব থেকে নিখোঁজ হয়েছে তিন হাজার বছরেরও বেশি পুরোনো একটি সোনার ব্রেসলেট। এটি ছিল ২১তম রাজবংশের ফারাও আমেনেমোপে (খ্রিস্টপূর্ব ১০৭০–৯৪৫) আমলের সোনার ব্যান্ড, যাতে ল্যাপিস লাজুলি পাথরের দানা বসানো ছিল।

‎মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ইতোমধ্যে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

‎বর্তমানে কায়রোর তাহরির স্কোয়ারের ইজিপশিয়ান মিউজিয়ামে এক লাখ ৭০ হাজারেরও বেশি প্রত্নবস্তু রয়েছে। তবে ১ নভেম্বর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধনের আগে এই নিখোঁজ হওয়া দেশটির সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

‎বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ধারাবাহিক চুরি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo