• আন্তর্জাতিক

‎রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছালেন শাহবাজ শরিফ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে পৌঁছেছেন। সফরে তার সঙ্গে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছেন।

‎শাহবাজ এই সফরকালে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান-সৌদি আরব সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

‎পাকিস্তানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, উভয় দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন খাতে যৌথ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

‎পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক ইতিহাসসমৃদ্ধ, যা বিশ্বাস, মূল্যবোধ ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। কূটনীতিকদের মতে, শাহবাজ শরিফের এই সফর দুই দেশের নেতৃত্বকে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেবে।

‎এই সফরের আগে প্রধানমন্ত্রী শাহবাজ দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দেন, যা ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় আহ্বান করা হয়েছিল।

‎সৌদি সফর শেষে শাহবাজ শরিফ যুক্তরাজ্যে যাবেন। সেখানে তিনি ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

‎আগামী ২১ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo