• জাতীয়

‎ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নিয়ে অসন্তোষ অনাকাঙ্ক্ষিত: ইসি সচিব

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ফরিদপুর-২ ও ৪ আসনের দুইটি ইউনিয়ন নিয়ে যে অসন্তোষ সেটি অনাকাঙ্ক্ষিত। অসন্তোষ থাকতেই পারে, এর প্রকাশটা সবার জন্য ক্ষতিকর হবে এমনটি কাম্য নয়। আমরা এ দেশেরই সন্তান। ক্ষোভ থাকলে তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

‎এ নিয়ে ইসি সচিব আরও বললেন, ফরিদপুরের জেলা প্রশাসকের চিঠি গতকাল পেয়েছি। জেলা প্রশাসক যে চিঠি লিখেছেন, সেটা তার অবস্থান থেকে লিখেছেন। সীমানা নির্ধারণ চূড়ান্ত হয়েছে। আর এই সীমানার বিষয়ে আদালতে রিট করা হয়েছে। আদালত থেকে নিষ্পত্তির জন্য আমাদের অপেক্ষা করা উচিত।

‎এই জেলার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলন হচ্ছে তা অস্বীকারের উপায় নেই, সে কথাও বলেন আখতার আহমেদ।

‎গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকেই ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য (০)





image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

image

‎খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ...

  • company_logo