ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি গেটে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি এবং স্ক্যানার মেশিন। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।’
এদিকে, সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। কেউ দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। তবে ভিপি প্রার্থীদের মধ্যে কেউ কেউ একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)