• তথ্য ও প্রযুক্তি

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাটের শিকার হয়েছে। স্টারলিংকের ওয়েবসাইটে এক নোটিশে ই সমস্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানিয়েছে, ‘আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে।’ 

ডাউনডিটেক্টর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী এ বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছেন। এর মধ্যে ৬০ শতাংশ ব্যবহারকারী ধীর গতির ইন্টারনেটের অভিযোগ করেছেন, ৩৯ শতাংশ সম্পূর্ণ ব্ল্যাকআউটের মুখোমুখি হয়েছেন এবং ১ শতাংশ ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ সমস্যার শিকার হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, লুইজিয়ানা, ইন্ডিয়ানা ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলম্বিয়ায়ও এই বিভ্রাটের খবর পাওয়া গেছে। ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকলেও পরে সংযোগ পুনরায় ফিরে এসেছে। 

স্টারলিংক হলো স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন, যা পৃথিবীর নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ব্যবহার করে প্রত্যন্ত ও সংঘাতপূর্ণ এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করে। রয়টার্স জানার চেষ্টা করলেও স্পেসএক্স এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

 

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo