ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টির মধ্যে প্রচার-প্রচারণা চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা।
এ দিকে বেলা সাড়ে ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাকসু কি এবং কেন’ এই সেমিনারে অংশ নেন প্রার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনসহ রাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকরা।
সেমিনারে উপাচার্য বলেন, ‘প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে, কোনো ধরনের কারচুপিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা থাকবে না, হেরে গেলে প্রার্থীদের হার মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। অভিযোগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’
পরে কীভাবে ভোট দেবেন শিক্ষার্থীরা এসব নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দলের ভিপি, জিএসসহ স্বতন্ত্র প্রার্থীরা সেমিনারে অংশ নেন।
নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...
নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...
নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...
নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

মন্তব্য (০)