• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেল অবরোধের ঘটনায় ৯০ জনের বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রধান আসামি হলেন আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম.ম. সিদ্দিক মিয়া। তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান  রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্গঠনের প্রতিবাদে ম.ম. সিদ্দিক মিয়ার নেতৃত্বে কিছু মানুষ ঢাকা-খুলনা মহাসড়কের ওপর সমবেত হয়। তারা রাস্তায় বড় বড় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ তাদের বাধা দিলে তারা আরও মারমুখী হয়ে ওঠে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মামলাটি  রবিবার দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল বিঘ্নিত হয়।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo