• আন্তর্জাতিক

নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে ৭২

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নেপালে সম্প্রতি সংঘটিত জেনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে এবং চিকিৎসা কেন্দ্রে বর্তমানে আরও ১৯১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সরকারী সূত্রে জানা গেছে।

সরকারি প্রতিনিধির বরাতে সংবাদ মাধ্যম নেপাল নিউজ জানিয়েছে, নিহতরা সেপ্টেম্বরের ৮ এবং ৯ তারিখে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত হন।

সহিংস বিক্ষোভে কাঠমান্ডু সহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে, যেখানে মূলত জেন-জেড যুব আন্দোলনের ছাত্র ও কর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা সরকারি ভবন, সংসদ, সুপ্রিম কোর্ট, প্রসিকিউটরের অফিসে অগ্নিসংযোগ চালায় এবং রাজনীতিবিদ ও কর্মকর্তাদের বাড়িতে হামলা চালায়।

রোববার সুশিলা কার্কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সিংহদরবারে দায়িত্ব নেওয়ার আগে তিনি সকালেই লাইনছউরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। 

দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী কার্কি জেন-জি বিক্ষোভে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে স্বাক্ষর করেন। একই সঙ্গে মৃতদের ‘শহীদ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

১

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

২

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৩

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

৪

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

  • company_logo