• জাতীয়

‎ফরিদপুরে বিকেলের মধ্যে অবরোধ না তুললে, বলপ্রয়োগে সরানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ তুলে না নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে। 

‎রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। বিকেলের মধ্যে অবরোধ না তুলে নেয়া হলে বলপ্রয়োগের মাধ্যমে সেটি সরানো হবে বলে তিনি উল্লেখ করেন।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। নারী কারাবন্দিদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষ কারাবন্দিদের সাজার মেয়াদ এটির চেয়ে কিছুটা বেশি হতে পারে। তবে সেটি কত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

‎এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা জানান। এ ছাড়া, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্তব্য (০)





image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

  • company_logo