• শিক্ষা

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ভর্তি কার্যক্রম কাল চলবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরশু সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।

নির্বাচনকেন্দ্রিক টানা চার দিন কার্যক্রম চলার কারণে আগামীকাল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ শনিবার নিয়ে তিন দিন ধরে চলছে ভোট গণনা। নির্বাচন কমিশন আশা করছে, সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবে।

তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম কাল চলবে। সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা অফিসে থাকবেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo