• জাতীয়

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি। 

মন্তব্য (০)





image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

  • company_logo