• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাংলাদেশ ও চীনের ‘যৌথ সক্ষমতা’ তুলে ধরা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ঢাকায় আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রদর্শনীর মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এসব মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

‎শেখ বশির উদ্দিন বলেন, আমাদের দুর্বলতা চিহ্নিত করে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও অগ্রসর হতে পারবে। 

‎তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে এখনও অনেকখানি পিছিয়ে আছে।

‎সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ভয়াবহভাবে প্রাণহানি ঘটছে। এ কারণে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন জরুরি।

‎মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ প্রসঙ্গে তিনি জানান, আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধি দলের সঙ্গে ট্যারিফ কাঠামোগত রূপদানের বিষয়ে আলোচনা হবে।

‎চীনা দূতাবাস আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এতে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

‎দুই দিনব্যাপী এ প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : একদিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংল...

image

‎পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পকে উচ্চ...

image

‎দুর্বল প্রবৃদ্ধির যুগে উন্নয়নশীল অর্থনীতির জন্য সম্ভাবনা...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোকে এম...

image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

  • company_logo