• লিড নিউজ
  • জাতীয়

‎নগদ বিক্রির প্রক্রিয়া অবৈধ ঘোষণা, প্রশাসক নিয়োগ শুনানি পর্যন্ত স্থগিত ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের বিক্রির প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট চেম্বার জজ আদালত। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়। আদালতের রায়ে বলা হয়, প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে শুনানি না হওয়া পর্যন্ত সরকারের হাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।

‎শুনানিতে সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। নগদের পক্ষে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান ও অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।

‎চেম্বার জজ মো. রেজাউল হকের রায়ে বলা হয়েছে, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে শুনানি না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অবৈধ। আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতা বিষয়ক শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

‎রায়ে আরও বলা হয়েছে, বিডা ও বাংলাদেশ ব্যাংক যে কৌশলগত অংশীদার খুঁজে নগদ বিক্রির উদ্যোগ নিয়েছে, তা আদালতের স্থগিতাদেশে এখন কার্যকর নয়।

‎নগদের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির জানিয়েছেন, প্রতিষ্ঠানের মালিকানা এবং পরিচালনার জটিলতা শেষ না হওয়া অবস্থায় অবৈধ দখলদার সংস্থা কীভাবে বিক্রির চেষ্টা করতে পারে। আদালত আমাদের আর্জি শুনে এই অবৈধ প্রক্রিয়াকে স্থগিত করেছেন।

‎এর আগে, ৩১ আগস্ট বিডা সংবাদপত্রে নগদের কৌশলগত অংশীদার খুঁজে নেয়ার বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এছাড়া, ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে আবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। নগদের সিইও মো. সাফায়েত আলম আদালতের দ্বারস্থ হলে চেম্বার জজ আজ এ রায়ে সব প্রক্রিয়া স্থগিত করেন।

মন্তব্য (০)





image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

  • company_logo