ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের (২৯) জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানাজার শেষে শিক্ষিকার মরদেহ নেওয়া হবে চারুকলা বিভাগের প্রাঙ্গণে। এরপর পাবনার সদর এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, হঠাৎ করে এক সহকর্মীর মৃত্যু আমাদের মাঝে চরম শোকের বার্তা নিয়ে এসেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং তার পরিবারকে এ শোক কাটানোর তৌফিক দান করুক। আমরা তার আত্মার শান্তির জন্য দোয়া করি।
উল্লেখ্য, আজ সকাল ৮টায় জাকসু নির্বাচনের ভোট গণনার জন্য সিনেট ভবনে নির্বাচন কমিশনের অফিসে আসেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তিনি রুমে প্রবেশের সময় গেটে পড়ে যান। এরপর সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)