ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর জলাবদ্ধতার একটি বড় কারণ যেখানে সেখানে ময়লা ফেলা বলে দাবি করে যারা ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ এজাজ বলেন, ‘অবৈধভাবে ফুটপাতে দোকানও রাজধানীর জলাবদ্ধতার জন্য দায়ী। ব্যানার পোস্টার যারা লাগাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরশনে উত্তর সিটি করপোরেশনের নেয়া উদ্যোগের বিভিন্ন তথ্য জানান মোহাম্মদ এজাজ। এছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামী দিনে উত্তর সিটি করপোরেশন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোও উল্লেখ করেন ডিএনসিসি প্রশাসক।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

মন্তব্য (০)