• আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। টানা দুইদিনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন তিনি।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

বিক্ষোভকারীরা সংসদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় ও রাজনৈতিক নেতাদের বাসভবন ভাঙচুর করার একদিন পর অলির পদত্যাগের ঘোষণা আসে।

এর আগে সোমবার সামাজিকমাধ্যম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে বিক্ষোভ শুরু হয়। রাজধানী কাঠমান্ডু ছাড়াও ছাত্র-জনতা পোখারা, বুতোয়াল, ভারতপুর ও ইতাহারিসহ কয়েকটি শহরের রাস্তায় নামে। সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে তা রাজধানীর সর্বত্র ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে দেশটির সরকার সেনাবাহিনী মোতায়েন করে। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে সময় পুলিশের গুলিতে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়, যাদের মধ্যে শিক্ষার্থীরাও ছিলেন। এ ঘটনায় ৪০০ জনের বেশি তরুণ আহত হন। এই ঘটনার দায় নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রীও পদত্যাগ করেন।

২০২৪ সালের জুলাই থেকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন অলি। নেপালি কংগ্রেসের সমর্থনে তিনি ক্ষমতায় এসেছিলেন। তবে রক্তক্ষয়ী দমন-পীড়নের দায় তার প্রশাসনের ওপর চাপতে শুরু করলে ক্রমেই তার বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। মানবাধিকার সংগঠনগুলোও নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের জন্য অলির সরকারকে দায়ী করে।

অলি এর আগে ২০১৫–১৬, ২০১৮–২১, স্বল্প সময়ের জন্য ২০২১ সালে এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৃঢ় মনোভাব ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত এই নেতা ক্ষমতায় আসেন স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি নিয়ে।

তবে তার রাজনৈতিক জীবন শেষ হলো অস্থিরতা, জনঅসন্তোষ ও কর্তৃত্ববাদিতার অভিযোগের মধ্য দিয়ে।

 

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo