• শিক্ষা

বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও প্রশাসনের পুনরায় বৈঠক

  • শিক্ষা

ফাইল ছবি

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনের প্রেক্ষিতে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা আবারও প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে। সেখানে তারা গত ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কাউন্সিলে গৃহীত তিন ডিগ্রির সিদ্ধান্তে সম্মতি জানায়। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা ছয়টি নতুন দাবি উপস্থাপন করেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. ৩১ আগস্টের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে। তবে আসন সংখ্যা নির্ধারণ করা হবে: B.Sc. Vet Sc & AH- ২০০, B.Sc. AH- ২৫ এবং DVM- ২৫। চলমান ব্যাচের জন্য আলাদা লেভেলভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হবে যাতে কম্বাইন্ড ডিগ্রির আওতায় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সনদে কোনো জটিলতা না হয়। এ জন্য টেকনিক্যাল কমিটি ২০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কারিকুলাম তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেবে।

২. ৩১ আগস্ট রাতে ক্যাম্পাসে বহিরাগতদের হামলার ঘটনায় প্রশাসন দায় স্বীকার করে ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথে চেকপোস্টসহ কার্যকর ব্যবস্থা নেবে।

৩. আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীকে একাডেমিক বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না-এমন লিখিত নিশ্চয়তা প্রশাসন দেবে।

৪. বহিরাগত হামলার তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।

৫. হামলায় জড়িত শিক্ষকদের শিক্ষকতার বাইরের বাড়তি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

৬. অবিলম্বে হল ভ্যাকেন্সির নোটিশ প্রত্যাহার করে দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা হবে।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo