• শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার থেকে বুধবার পর্যন্ত সব ধরনের বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
‎
‎সোমবার (৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।
‎
‎ডাকসুর চিফ রিটার্নিয় কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আজ, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ব্যতিত অন্য কেউ তার বৈধ/লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
‎
‎এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মোল্লা আজাদ।
‎
‎তিনি বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী, আজ ভোর ৬টা থেকে পুলিশ নিয়োজিত হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং সবার সামগ্রিক সহযোগিতায় আশা করি।
‎
‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯।
‎
‎এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo