• লিড নিউজ
  • শিক্ষা

‎ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন নিয়ে জরুরি নির্দেশনা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই নিয়মিত কমিটি গঠন করতে হবে।

‎উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের আলোকে যেসব প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলছে, সেসব প্রতিষ্ঠানকে ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি, সেসব ক্ষেত্রে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন সম্পন্ন করতে হবে।

‎এ ছাড়া জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। নির্ধারিত সময়ে কমিটি গঠন না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo