• অর্থনীতি

‎আগস্টে অর্থনীতি সম্প্রসারণ হলেও ছিলো ধীরগতি: পিএমআই

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের অর্থনীতি আগস্টে সম্প্রসারণ অব্যাহত রেখেছে, তবে গতিবেগ কিছুটা ধীর হয়েছে। পাচিং ম্যানেজারস ইন্ডেক্স (পিএমআই) অনুযায়ী, কৃষি ও নির্মাণ খাত সংকুচিত হয়েছে, আর উৎপাদন ও সেবা খাতের বৃদ্ধি ধীর হয়েছে।

‎পিএমআই ৫০-এর বেশি হলে অর্থনীতি সম্প্রসারণ, কম হলে সংকোচন বোঝায়। আগস্টে সূচক ৫৮.৩, যা জুলাইয়ের তুলনায় ৩.২ পয়েন্ট কম। রিপোর্টটি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিএমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি)।

‎পিইবির চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, বাংলাদেশের অর্থনীতি ১১ মাস ধরে সম্প্রসারণ দেখাচ্ছে, তবে গতিবেগ কিছুটা কমেছে।

‎রিপোর্টে বলা হয়, কৃষি খাত ১০ মাসের সম্প্রসারণের পর সংকুচিত হয়েছে। নতুন ব্যবসা, কার্যক্রম ও ইনপুট খরচ কমেছে, অর্ডার ব্যাকলগ ও কর্মসংস্থানও হ্রাস পেয়েছে। উৎপাদন খাত ১২ মাস ধরে সম্প্রসারণে থাকলেও ধীরগতিতে। নতুন অর্ডার, রপ্তানি, কারখানার উৎপাদন বাড়লেও অর্ডার ব্যাকলগ ও কর্মসংস্থান কমেছে।

‎আরও বলা হয়, নির্মাণ খাত জুলাইয়ে সম্প্রসারণ দেখালেও আগস্টে আবার সংকোচনে গেছে। নতুন ব্যবসা ও কার্যক্রম বেড়েছে, কিন্তু কর্মসংস্থান ও অর্ডার ব্যাকলগ কমেছে। সেবা খাত ১১ মাস ধরে সম্প্রসারণে থাকলেও বৃদ্ধি ধীর। ব্যবসা, নতুন অর্ডার, কর্মসংস্থান ও খরচ বাড়লেও অর্ডার ব্যাকলগ কমেছে। ভবিষ্যতে কৃষি, উৎপাদন ও নির্মাণ খাতে ব্যবসায়িক আশাবাদ কমেছে, তবে সেবা খাতে ইতিবাচক মনোভাব বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, ঋতুবৈচিত্র্য ও খরচ বৃদ্ধিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা।

‎ডিএমসিসিআই ও পিইবি জানিয়েছে, তারা গত বছরের জানুয়ারি থেকে পিএমআই প্রকাশ করছে, যা দেশের ৫০০-এর বেশি বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

মন্তব্য (০)





image

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : একদিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংল...

image

‎পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পকে উচ্চ...

image

‎দুর্বল প্রবৃদ্ধির যুগে উন্নয়নশীল অর্থনীতির জন্য সম্ভাবনা...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোকে এম...

image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

  • company_logo